বিজনেস বিডি ডেস্ক: আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি প্রেস। ২০২৫ সালের ১০ জুলাই থেকে পোর্টালটির কার্যক্রম চালু করা হয়।
ডেইলি প্রেস কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, খেলাধুলা ও বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষামূলক এই সময়ে পাঠকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কনটেন্টের মান আরও উন্নত করা হবে। পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ওয়েবসাইটের নিরাপত্তা জোরদার এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতে ডেইলি প্রেসের মোবাইল অ্যাপ চালু, ভিডিও রিপোর্ট, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে একটি স্বচ্ছ ও পেশাদার গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর ডেইলি প্রেস।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, অল্প সময়ের মধ্যেই এই অনলাইন নিউজ পোর্টালটি পাঠকদের আস্থা অর্জন করে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
ডেইলি প্রেস বাংলাদেশ নিউজ পোর্টালের ইউআরএল হল https://dailypressbd.com